দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কাকরাইলে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সহস্রাধিক কর্মী অংশ নেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল্লাহীল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে কোরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। সাধারণ সম্পাদক তানযীল আহমাদের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় শুব্বানের শেকড় সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ (শেসাস) এর কেরাত বিভাগের পরিচালক হাফেয মাহবুব আলমের কণ্ঠে অর্থসহ কুরআন তিলাওয়াত এবং শেকড় এর পরিচালক হাফেয মুহসিন আলমের কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী সেশন শুরু হয়।
উদ্বোধনী সেশনে শুব্বান সভাপতি তার স্বাগত বক্তব্যে আজকের কর্মী সম্মেলন যথাসময়ে শুরু করতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যথা সময়ে দেশের বিভিন্নপ্রান্ত থেকে আগত কর্মী, মেহমান ও জমঈয়তের দায়িত্বশীলদের ধন্যবাদ জানান।
এছাড়া জমঈয়ত ও শুব্বানের অগ্রযাত্রায় যারা অবদান রেখেছিল তাদের গর্বভরে স্মরণ করেন এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া কামনা করেন। তিনি ৫ আগস্ট-২০২৪ এর ছাত্রজনতার অভ্যুথানের পূর্বে দেশের কঠিন সময়ের কথা স্মরণ করেন এবং এই অভ্যুত্থানে আবু সাঈদসহ যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য শহীদী মৃত্যু রবের নিকট কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন, একইভাবে তিনি ফিলিস্তিন, ভারত সহ নির্যাতিত সকল মুসলিমের জন্য দোয়া করেন। তিনি তার বক্তব্যে আজকের কর্মী সম্মেলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সকলকে ধন্যবাদ জানান।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর অন্যতম উপদেষ্টা ও মাসকো গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম এ সবুর। শুব্বানের কর্মী সম্মেলনে ছাত্র ও যুবকদের গণজোয়ারে মুগ্ধ হয়ে বলেন, বাংলাদেশের আহলুল হাদীসকে সঠিকভাবে নেতৃত্ব প্রদানের জন্য শুব্বান তৈরী হচ্ছে। শুব্বান কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুব্বান দেশ ও জাতির কল্যাণে আরো অগ্রণী ভূমিকা রাখবে।
কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-এর প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক। তিনি তার বক্তব্যে শুব্বানের আজকের সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শুব্বানকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, শুব্বানকে দাওয়াতে অনলাইন প্লাটফর্মে আরো বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে।
গেস্ট অব অনার হিসেবে কুরআন ও সুন্নাহর নিষ্কলুষ অনুসরণ তা পরিপালনের গুরুত্ব এবং বি' দআত পরিহারের আবশ্যকতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাপরিচালক মুফতী মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী। তিনি আরো বলেন, কালচার পালনের দোহাই দিয়ে সুন্নাহকে পরিত্যাগ যেন আমরা না করি। তিনি শুব্বানের এ প্রোগ্রামে আসতে পেরে আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় করেন এবং সুন্দর এ আয়োজনে তাকে দাওয়াত দেওয়ার জন্য শুব্বানকে ধন্যবাদ প্রদান করেন এবং সংগঠনের উত্তরোত্তর অগ্রযাত্রা কামনা করেন।
এ ছাড়াও গেস্ট অব অনার হিসেবে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উপদেষ্টা ও পদ্মা গ্রুপের চেয়ারম্যান, জনাব মোহাম্মাদ আলতাফ হোসেন। প্রধান আলোচকের আলোচনা পেশ করেন শুব্বানের সাবেক সভাপতি ও বর্তমান বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম।
পরবর্তী সেশনে জাতীয় ও আন্তর্জাতিক এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন তাওহীদী যুব কাফেলা জমঈয়ত শুব্বানের সাবেক সভাপতি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর ইফতিখারুল আলম, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা শাইখ ড. সাইফুদ্দিন বেলাল মাদানী, ড. শরিফুল ইসলাম রিপন, সহ-সভাপতি প্রফেসর ড. আহমদুল্লাহ ত্রিশালী, শাইখ ড. মুহাম্মদ হারুন হোসাইন, শাইখ ড. রফিকুল ইসলাম মাদানী, যুগা সেক্রেটারী শাইখ ড. মুজাফফর বিন মুহসিন, শাইখ মুহাম্মদ আব্দুল মাতিন, সাংগঠনিক সেক্রেটারি শাইখ মুহাম্মদ রেজাউল ইসলাম, বিদেশ ও প্রবাস বিষয়ক সেক্রেটারি শাইখ ড. হাফেজ সোহায়েল আহমাদ মাদানী, সহযোগী ফতোয়া ও গবেষণা সেক্রেটারী শাইখ আব্দুন নুর বিন আবু সাঈদ মাদানী, শুব্বান বিষয়ক সেক্রেটারি শাইখ মুহা. আব্দুল্লাহ আল-ফারুক, নির্বাহী সদস্য শাইখ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ, তা'লীম ও তারবিয়াত বিষয়ক সেক্রেটারী শাইখ নুরুল আবসার, সহযোগী সাংগঠনিক সেক্রেটারী শাইখ মোঃ আব্দুল্লাহীল ওয়াহীদ মাদানী, সহযোগী দাওয়াহ বিষয়ক সেক্রেটারী শাইখ ইসহাক এরশাদ মাদানী, মাদারিস বিষয়ক সেক্রেটারী শাইখ মুহাম্মদ এহসান উল্লাহ, শুব্বানের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ আব্দুল্লাহ বিন হারিছ, সাধারণ সম্পাদক শাইখ তানযীল আহমাদ, যুগা সাধারণ সম্পাদক শাইখ হাবিবুর রহমান মাদানী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ গাজী, শাইখ ড. শেখ সাদী মাদানী, শাইখ ড. রেজাউল করীম মাদানী, শাইখ আব্দুল মুমিন বিন আব্দুল খালেক প্রমূখ।
সম্মেলনে শুব্বানের কর্মীদের উদ্দেশ্যে জমঈয়ত ও শুব্বানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এ ছাড়া শুব্বানের এ কর্মী সম্মেলনে দেশ ও জাতির উদ্দেশ্যে কর্মী সম্মেলনে ১০ দফা প্রস্তাবনা পেশ করা হয়।
কেএম